লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডএক্সপ্রেসে ডিএসইতে সরাসরি লেনদেনের সুযোগ

লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডএক্সপ্রেসে ডিএসইতে সরাসরি লেনদেনের সুযোগ
বিশ্বমানের ও আধুনিক প্রযুক্তি-নির্ভর লংকাবাংলা সিকিউরিটিজের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেডএক্সপ্রেস এবার গ্রাহকদের সরাসরি লেনদেন করার সুযোগ করে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্ৰক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর মো. নাসির উদ্দিন চৌধুরীর হাতে ট্রেডএক্সপ্রেসের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) লেনদেন করার মানসনদ তুলে দেন। নিয়ন্ত্ৰক সংস্থা- বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল কর্মকর্তাবৃন্দকে লংকাবাংলার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানানো হয় ।



ট্রেডএক্সপ্রেস - লংকাবাংলা সিকিউরিটিজের নিজস্ব এই ওএমস সর্বপ্রথম ২০১৩ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরাসরি লেনদেনের মাধ্যম হিসেবে গ্রাহকদের হাতে তুলে দিয়েছিলো লংকাবাংলা, যাতে করে গ্রাহকরা নিজে নিজেই যে কোনো ডিভাইস (বিশেষ করে মুঠুফোন) দ্বারা, যে কোন স্থান থেকে ট্রেড করতে পারে। গত ৮ বছর ধরে ট্রেডএক্সপ্রেস চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের গ্রাহকদের কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। ব্যাপক গ্রাহক চাহিদা ও গ্রাহক সেবার কথা মাথায় রেখে, লংকাবাংলার এ সেবাটি চালু হতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

এছাড়া ট্রেডএক্সপ্রেসে লংকাবাংলার গ্রাহকরা একেই সাথে ডি এস ই এবং সি এস ই - উভয় স্টক এক্সচেঞ্জে সেরা দামে শেয়ার/মিউচুয়াল ফান্ড /বন্ড কেনাবেচা করতে পারবে খুব সহজেই শুধুমাত্র একবার লগ-ইন করেই। এছাড়াও আদেশ সংশোধন, বাজার পর্যবেক্ষণ, মার্কেট ম্যাপ ও টেকনিকাল চার্ট সহ পুঁজিবাজারের যাবতীয় সেবাসমূহ ক্লিক বা স্পর্শ করলেই এক মুহূর্তেই ভেসে উঠবে আপনাদের চোখের সামনে ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন