মৌলভীবাজারে ইউসিবি’র মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারে ইউসিবি’র মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার স্থানীয় একটি হোটেলে অত্র এলাকার বানিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস।

গত শনিবার (২৭ নভেম্বর) কর্মশালাটিতে লীড ব্যাংক হিসাবে মনোনীত ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক, বিএফআইইউ এ, বি, এম, জহুরুল হুদা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি মোহাম্মদ খোরশেদ আলম।

এছাড়া কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ ফরিদুল ইসলাম। কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান।

কর্মশালাতে বক্তাবৃন্দ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বানিজ্যিক ব্যাংকসমূহের করনীয় বিষয়াদি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায়, Trade Based Money Laundering & Credit Based Money Laundering প্রতিরোধে ব্যাংকসমূহকে সজাগ থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি