চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব।

রোববার (৫ ডিসেম্বর) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম মাসুম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী, পিআর এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থ্াপক মোহাম্মদ ইকরাম পাশা, সংশ্লিষ্ঠ উপশাখার প্রধান ইনামুল হক সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, এছাড়াও রেয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডিলেন বনিক সমিতির নেত্রীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০২ টিতে উন্নীত হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি