পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল আহসান। অতিরিক্ত সচিব নাজমুল আহসানকে এ নিয়োগ দিয়ে সোমবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা এ বি এম আবদুল ফাত্তাহের অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর গত ২৮ নভেম্বর থেকে তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হেমায়েৎ হুসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি