রানার গ্রুপের ‘রানার মুক্তির মঞ্চ’ প্রচারনা মূলক অনুষ্ঠান

রানার গ্রুপের ‘রানার মুক্তির মঞ্চ’ প্রচারনা মূলক অনুষ্ঠান
স্বাধিনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে রানার গ্রুপ দেশব্যাপি ‘রানার মুক্তির মঞ্চ’ নামক একটি প্রচারনা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রচারনা মূলক অনুষ্ঠানটি গত ১লা ডিসেম্বর টেকনাফ, কক্সবাজার থেকে তেতুঁলিয়া, পঞ্চগড়
থেকে শুরু হয়।

অনুষ্ঠানটি পর্যায়ক্রমে দেশের ২৬টি জেলা অতিক্রম করে আগামী ১৭ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের লক্ষ কোটি জনতা স্বাধীনতার জন্য জীবন বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।

তারই ধারাবাহিকতায় সেই সময়ের শিল্পী সমাজ তাদের বিপ্লবী ও দেশাত্ববোধক গানের মাধ্যমে বীর মুক্তি যোদ্ধাদের উদবুদ্ধ করে ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংঘ’ নামক একটি শিল্পগোষ্ঠী গঠন করে ঢাকা- যশোর মহাসড়ক সহ দেশের বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরে ঘুরে ঘুরে মানুষকে উজ্জীবিত করতে দেশাত্তবোধক গান, মঞ্চ নাটক ও পুতুল নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অসামান্য অবদান রাখেন।

রানার এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেই সকল ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৬টি জেলায় এই প্রচারনা মূলক অনুষ্ঠানটি পরিচালনা করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি