ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ
আজ ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিপাদ্যভিত্তিক জাতীয় সেমিনার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে অন্যান্য অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা