রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাজশাহী নগরীর লিলিহল আলীগঞ্জ ও জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর উপকণ্ঠ দামকুড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহিম (২৫) এবং নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার বাসিন্দা পারভেজ।

গোদাগাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় বেপরোয়া ট্রাক বাবা-ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আব্দুস সালাম। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ছেলে ইব্রাহিমকে। সেখানে তিনিও প্রাণ হারান।

অন্যদিকে, রাত ৮টার দিকে নগরীর আলীনগর এলাকায় রাজশাহী বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন আরেক মোটরসাইকেল আরোহী পারভেজ। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট