নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়।

হ্যাকার পর মোদির অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’ এর পরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

পিএমও-র তরফে টুইট করে লেখা হয়, ‘অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপস করতে হয়েছে। এর পরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশির ভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।

রোববার সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি, মোদির টুইটার হ্যাক করার পেছনে কারা। তবে তদন্ত চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না