মালেক স্পিনিংয়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

মালেক স্পিনিংয়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কোম্পানির গাজীপুরে অবস্থিত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির কাঁচা তুলার ওয়ারহাউজে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোম্পানিটি জানায়, তুলার বেলগুলি অত্যান্ত সংকুচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে আগুনের ঘটনা ঘটেছে,যা ফায়ার সার্ভিস টিম নিয়ন্ত্রণে এনেছে। কোম্পানিটির ওয়ার হাউজ এবং তুলা বিমা পলিসির নিয়ন্ত্রণে আছে।

কারখানায় আগুনে একজন আহত হয়েছে, সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ১১ ডিসেম্বর সকাল থেকে কারখানার আংশিক কারযক্রম চালু রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন