কলারোয়ায় সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

কলারোয়ায় সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) কলারোয়া পৌরসভার আলী মার্কেটে এ উপশাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম (লালটু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান (বুলবুল), কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ, প্রধান জনসংযোগ কর্মকর্তা শফিউল আজম, সংশ্লিষ্ট উপশাখার প্রধান ওয়াসিফ মুস্তফাসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ। এছাড়াও কলারোয়া পৌর এলাকার ব্যাবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৩ টিতে উন্নীত হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি