স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে: জয়

স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে: জয়
মাত্র দুই বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতোমধ্যে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক দুই বছর পর আরেকটা নির্বাচন আছে। তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমরা যে পরিমাণ এগিয়েছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেবো না।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা জানেন এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধিতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র আবার শুরু এখন। যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়।’

‘আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ষড়যন্ত্রের সাফল্য আমরা হতে দেব না। এই ষড়যন্ত্র যদি আবার সফল হয়, তাহলে কিন্তু আবার বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ তো দূরের কথা। আমরা সেই আমলে নেমে যাবো যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আবার নিম্ন আয়ের দেশে নেমে যাবে।’ যোগ করেন তিনি।

এ সময় বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের দেশের এক শ্রেণি আছে তারা বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে। তাদের কাছে হাত পাততে থাকে তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা