দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) তিনি ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হন। প্রেসিডেন্ট রামাফোসার শরীরে হালকা উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর জানায়, ‘রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রামাফোসা করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং মাস্ক পরেই রোববারের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অসুস্থতা বোধ করার পর তার করোনা পরীক্ষা করা হয় এবং এতে তিনি পজিটিভ বলে রেজাল্ট আসে।

প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না