শেয়ারবাজারকে বড় করার চেষ্টা চলছে: বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারকে বড় করার চেষ্টা চলছে: বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজারকে বড় করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বুধবার (১৫ ডিসেম্বর)রাতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের পুঁজিবাজার নতুন সম্ভাবনার সামনে দা্ঁড়িয়ে। নতুন নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে এই বাজারকে বড় করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজবাংলা২৪ এর সম্পাদকমণ্ডলির সভাপতি চৌধুরী নাফিজ শরাফত, ভেন্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামিম আহসান এবং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ স্বপন কুমার বালা।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আলমগীর হোসেন, প্রিন্ট পত্রিকায় আহসান হাবিব রাসেল এবং অনলাইন ক্যাটাগরিতে সাইদ শিপন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন