আইসিএবির সভাপতি শাহাদাৎ হোসেন

আইসিএবির সভাপতি শাহাদাৎ হোসেন
সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন এন কে এ মবিন, সিদ্ধার্থ বড়ুয়া ও ফৌজিয়া হক। ২০২২ সালের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন। গত বুধবার আইসিএবির কাউন্সিল সভায় নতুন কাউন্সিল সদস্যদের দ্বারা তাঁরা নির্বাচিত হন।

আইসিএবির নতুন সভাপতি মো. শাহাদৎ হোসেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার, রাজশাহী ওয়াসা ও অগ্রণী ব্যাংকের পরিচালক।

সহসভাপতি এন কে এ মবিন এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) স্পনসর পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক। অপর সহসভাপতি সিদ্ধার্থ বড়ুয়া এম এ মালিক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। সহসভাপতি ফৌজিয়া হক ফেমস অ্যান্ড আর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার ও সাধারণ বীমা করপোরেশনের পরিচালক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি