স্পুটনিক লাইটের বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে সক্ষম

স্পুটনিক লাইটের বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে সক্ষম
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে যখন সারা বিশ্ব উদ্বিগ্ন তখন সুখবর জানাল রাশিয়া। তাদের দাবি, তৈরি একটি টিকা এবং তার বুস্টার টিকা স্পুটনিক লাইট ওমিক্রন রুখতে সবচেয়ে বেশি কার্যকরী।

ওমিক্রনের বিরুদ্ধে স্পুটনিক লাইটের কার্যকারিতা নিয়ে সম্প্রতি পরীক্ষা চালানো হয়। শুক্রবার তার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্পুটনিক ফাইভ সক্ষম। তার সঙ্গে স্পুটনিক লাইট বুস্টার টিকা নিলে তিন থেকে সাত গুণ বেশি কাজ হয়। যা প্রায় ৮০ শতাংশ।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হয়েছে স্পুটনিক লাইট। জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা ছাড়া, একমাত্র স্পুটনিকের একটি টিকাই করোনার বিরুদ্ধে কার্যকরী বলে স্বীকৃত।

ওমিক্রনের উদ্বেগের মধ্যে বুস্টার টিকার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

রাশিয়া জানিয়েছে, করোনার বিরুদ্ধে যারা স্পুটনিক ফাইভ নিয়েছেন, তাদের ক্ষেত্রে স্পুটনিক লাইট বুস্টার টিকা বেশি কার্যকর। বুস্টার টিকা নেওয়ার ২-৩ মাস পর প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চে পৌঁছায়।

এদিকে বাংলাদেশে ট্রায়ালে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তবে ইতোমধ্যে ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না