দুবাইফেরত বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার

দুবাইফেরত বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার
দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

বিমানবন্দর ও কাস্টমস সূত্র গণমাধ্যমে জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেন কাস্টম গোয়েন্দারা। একপর্যায়ে বিমানের সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা