মহাখালী বিসিপিএসএ থেকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু আগামীকাল

মহাখালী বিসিপিএসএ থেকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু আগামীকাল
ঢাকার মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান’স অ‌্যান্ড সার্জন’স (বিসিপিএস) প্রতিষ্ঠানে রোববার (১৯ ডিসেম্বর) সকালে বুস্টার টিকার কার্যক্রম কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনার ব্যক্তিবর্গ এই বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহিতাদের সংখ্যা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো