‘ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন’

‘ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন’
ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে। আগামী বছরের শুরুতে ফ্রান্সে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স।

শনিবার (১৮ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। শুক্রবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জিন ক্যাসটেক্স বলেন, ‘কয়েক মিলিয়ন ফরাসী করোনার টিকা না নিয়ে পুরো দেশবাসীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, যা গ্রহণযোগ্য নয়।’ আগামী বছর টিকাদানে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে ওমিক্রনের বিস্তার রোধে ব্রিটিশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স। তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন।

শুক্রবার যুক্তারাজ‌্যে প্রায় ১৫ হাজার লোকের ওমিক্রন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকার তুলনায়ও যুক্তারাজ‌্যে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এদিকে, করোনার নতুন এই ধরন রোধে শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডও কঠোর বিধিনিষেধ ঘোষণা করে। ইতিমধ‌্যে বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রনের বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশেও এখন পর্যন্ত তিন জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না