সিআইপি অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

সিআইপি অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান
বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)
হিসেবে নির্বাচিত হয়েছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

শনিবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পারভেজ তমালের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এসএম পারভেজ তমাল রাশিয়ায় একজন সফল ব্যবসায়ী। ২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এনআরবিসি ব্যাংকের একজন উদ্যোক্তা এবং বর্তমান ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে বৈধপথে সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে অনিবাসী বাংলাদেশী (এনআরবি) হিসেবে তাকে সিআইপি নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ‌সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। পারভেজ তমালকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও সিআইপি কার্ড প্রদান করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি