মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত

মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান সালেক টেক্সটাইলের আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে কোম্পানিটির আরএমজি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানিতে ৯৭ দশমিক ৯২৫ শতাংশ শেয়ার আছে। কোম্পানিটি লোকসান এবং কারখানা ও ফ্যাক্টরি প্রাঙ্গনের লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আরএমজি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে।

সালেক টেক্সটাইলের কারখানা, মেশিনারিজ, প্লান্ট এবং অন্যান্য জিনিস বিক্রি করে কোম্পানিটির ঋণ মেটানো হবে।

সালেক টেক্সটইলের আরএমজি ইউনিট বন্ধের জন্য প্যারেন্ট কোম্পানি হিসাবে মালেক স্পিনিংকে কোনো তহবিল সরবরাহ করতে হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন