শীতার্ত মানুষের পাশে এনআরবিসি ব্যাংক

শীতার্ত মানুষের পাশে এনআরবিসি ব্যাংক
শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক। তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। রোববার (১৯ ডিসেম্বর) প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন।

এসময় এনআরবিসি ব্যাংকের হেড অব রিটেইল হাফিজ ইমরোজ মাহমুদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বল পৌঁছে যাবে ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের হেড অব কমিউনিকেশন মো. হারুন অর রশিদ ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ০১৭১৩-০৬৭৫৭৬ (বিকাশ) বা যে কোনো ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি