বিশেষায়িত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ

বিশেষায়িত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংক তিনটি হলো-বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের এমডি নিয়োগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদের সই করা চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন ও চিঠির তথ্যানুযায়ী, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. আব্দুল মান্নানকে রাজশাহী কৃষি উন্নয়ন (রাকাব) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। আর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি