রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ (সোমবার) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

রোববার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে পাগলা ওয়াসা গেট চেইনেজে তিতাসের দুই ইঞ্চি গ্যাস পাইপের ভালভ প্রতিস্থাপন ও নবনির্মিত স্থানান্তরিত লাইনের কাজের জন্য শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, মোহাম্মদবাগ দনিয়া, পোস্তগোলা সেনানিবাস ও ফরিদাবাদ এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো