রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মারা যাওয়া রোগীর মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছে। এদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন ৪১ থেকে ৫০ বছর বয়সী।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২০ জন। বর্তমানে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন দুজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন।

গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ সোমবার এই ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ধরা পড়েছে। এই তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট