ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিন বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি সাউথ জোনের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ১৫৯ রানে বুধবার চতুর্থ দিন শুরু করেন তিনি, বাকি ৪১ রান যোগ করে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম শতককে ডাবলে পরিণত করেন এই ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তৌহিদ। চলতি বিসিএলে এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথের অমিত হাসান। তিনি ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরে। তৌহিদের ডাবল আর অমিতের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে সাউথ জোন।

নর্থ জোনের ৩৮৫ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমে সাউথ জোনের এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৭ রান। ১৫ রান নিয়ে ফরহাদ রেজা ও ০ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯২ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো