বিএসইসির সাবেক কমিশনার বালা আর নেই

বিএসইসির সাবেক কমিশনার বালা আর নেই
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা আর নেই।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ১৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার পদে নিয়োগ পান। চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, ২০১৩ সালের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. স্বপন কুমার বালা। তবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও পদটি এমডি পদে রূপান্তরিত হলে বালাও ডিএসইর এমডি হন। ডিএসইতে যোগদানের আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) কিছুদিন পার্ট টাইম ক্লাস নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন