রূপায়ণ সিটি উত্তরাকে শুভেচ্ছা জানালো এশিয়াটিক মাইন্ডশেয়ার

রূপায়ণ সিটি উত্তরাকে শুভেচ্ছা জানালো এশিয়াটিক মাইন্ডশেয়ার
রাজধানীর লা মেরিডিয়েনে সম্প্রতি অনুষ্ঠিত ৫ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে পুরস্কার জিতে নিয়েছে রূপায়ণ সিটি উত্তরার জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের দারুণ একটি ক্যাম্পেইন। এই উপলক্ষ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ারের পক্ষ থেকে রূপায়ণের অফিসে শুভেচ্ছা বিনিময় করা হয়।

২০১৭ সাল থেকে বাংলাদেশ ব্র‍্যান্ড ফোরাম ডিজিটাল মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে পুরস্কৃত করতে ও সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ৫ম আসরে মোট ১৮টি ক্যাটেগরিতে ডিজিটাল কম্যুনিকেশন ও ব্র্যান্ডিংয়ের কাজগুলোর ওপর পুরস্কার প্রদান করা হয়।

‘বেস্ট ইউজ অফ ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’ ক্যাটেগরিতে সিলভার অ্যাওয়ার্ড জিতে নেয় রূপায়ণ সিটি উত্তরা-এর জন্য করা মাইন্ডশেয়ার-এর ‘ডাটা ওর্থ মিলিয়নস’ ক্যাম্পেইন।

মাইন্ডশেয়ারের এই রিমার্কেটিং ক্যাম্পেইনটি রূপায়ণ সিটি উত্তরা’র অঙ্গনে ভবিষ্যৎ ক্রেতাদের যাত্রা নিশ্চিত করেছে, যাতে তারা নিজে সেখানকার জীবনযাত্রা দেখে তাদের পছন্দের বাড়িটি কিনতে পারেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় কেক কাটেন রূপায়ণ গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তখন সেখানে রূপায়ণ গ্রুপ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি. জে. উল্লাহ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব; রূপায়ণ ডিজাইন এন্ড স্টুডিও-এর চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল।

সেই সাথে অনলাইনে যুক্ত ছিলেন রূপায়ণ সিটি উত্তরা’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান। এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ এম-এর ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম এবং মাইন্ডশেয়ার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা। আস্থা ও সহযোগিতার জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড রূপায়ণ সিটি-এর প্রতি কৃতজ্ঞ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি