আগ্রহের শীর্ষে ঢাকা ডাইং

আগ্রহের শীর্ষে ঢাকা ডাইং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ তালিকা দখল করেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ১ হাজার ১২৬ বারে ১৪ লাখ ৫৭ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৭.১৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৭.১১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ডিজিআইসি ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন