ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর
আরও একটি বে-মেয়াদী (Open-End) মিউচুয়াল ফান্ড আনতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ‘ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ড’ নামের এই ফান্ডটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির দ্বিতীয় ওপেন এন্ড ফান্ড। ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।

এ লক্ষ্যে বুধবার (২২ ডিসেম্বর) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে এই চুক্তি সই হয়। আলোচিত ফান্ডটির প্রাথমিক আকার হবে ৩৫ কোটি টাকা।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট আলোচিত ওপেন-এন্ড ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক। ফান্ডটির ট্রাষ্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। দেশের পুঁজিবাজারে যারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শরীয়াহ সম্মত বিনিয়োগে আগ্রহী, নতুন এই বে-মেয়াদি ফান্ডটি বিশেষত সেই সব বিনিয়োগকারীর কথা মাথায় রেখে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান। ইউসিবিতে সম্প্রতি শুরু হওয়া ইসলামিক ব্যাংকিং পরিসেবা ‘ইউসিবি তাকওয়াহ’-র অনুপ্রেরণায় এই ফান্ডটি গঠন করা হবে যেটি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিবে আশা প্রকাশ করেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি