ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স রিফাইনারি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১৬০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ। আর ২০ শতাংশ বোনাস। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৪ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। একইসাথে প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন তারা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য ছিল ২২৭ টাকা ৬৩ পয়সা।

আগামী বছরের ১২ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি, ২০২২।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন