বন্ড ইস্যুর সিদ্ধান্ত এনভয় টেক্সটাইলসের

বন্ড ইস্যুর সিদ্ধান্ত এনভয় টেক্সটাইলসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিসকাউন্টের কারণে কোম্পানিটি বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদেরকে ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র মতে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

আলোচিত বন্ড ইস্যু তারিখের ৬ মাস পর থেকে অর্ধবার্ষিক হিসেবে ১০টি কিস্তিতে বন্ডধারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন