কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ১৩ এজেন্ট আটক

কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ১৩ এজেন্ট আটক
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফেনীর সোনাগাজীতে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১৩ জন এজেন্টকে আটক করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থানীয় নির্বাচন চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, মোট ১৫টি ইউনিয়নে চার লাখ ১৭ হাজার ৩৭৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।

এদিকে, নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে উপজেলার সদর ইউনিয়নের প্রবেশ করলে একটি কালো হাইস গাড়ি ও একটি নোহা গাড়িসহ ৩২ জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের নেতৃত্বে পুলিশ ও বিজিবির দুটি আলাদা টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক জানান, সোনাগাজী সদর ইউনিয়নের চর গনেশ ও চর দরবেশ গ্রাম থেকে বহিরাগত প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি, এদের বেশিরভাগের বাড়ি পরশুরাম ও ছাগলনাইয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো