শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু (৯০) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেসমন্ড টুটুকে বিদেশী পর্যবেক্ষক এবং তার দেশের জনগণ জাতির নৈতিক বিবেক হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় রবিবার তিনি কেপ টাউনে মারা গেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছেন। বর্ণবাদী ব্যবস্থা বাতিলে সংগ্রামী ভূমিকার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

জানা গেছে, ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করা টুটু লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পড়াশোনার পাঠ চুকিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান তিনি। এরপর ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না