সাউথইস্ট ব্যাংকের বনানী শাখা নতুন ঠিকানায়

সাউথইস্ট ব্যাংকের বনানী শাখা নতুন ঠিকানায়
গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রয়াসে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের বনানী শাখা এখন আরও বর্ধিত করে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। অটোগ্রাফ (২য় তলা), ৬৭ ও ৬৮ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত বনানী শাখার কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করা হয়।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত বনানী শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের (আরটিভি) চেয়ারম্যান মোর্শেদ আলম।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য এম. এ. কাশেম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আজিম উদ্দিন আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ - রেহানা রহমান, আকিকুর রহমান, রাইয়ান কবির, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই শাখা থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলো দেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি