চার বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস
আগামী ২৯-৩০ ডিসেম্বর দেশের চারটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলেও জানানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।’

তাপমাত্রার তথ্যে তিনি বলেন, ‘ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানুয়ারিতে বেশ কয়েকবার শীত বাড়বে। চলতি আবহাওয়ার পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। জানুয়ারির প্রথম দিকে আমাদের মাসিক সভা হয়। ওই সভার পর মাসের সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।’

আবহাওয়া অধিদফতর জানায়, ক্লাইমেটলজি’র কথা চিন্তা করলে, বর্তমানে সমুদ্র গরম অবস্থায় আছে। তাই দেশের আবহাওয়া শুষ্ক আছে। সমুদ্রের আবহাওয়া গরম থাকায় উত্তরাঞ্চলে এখনও উল্লেখযোগ্য শীত পড়েনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো