এবিবি’র চেয়ারম্যান হলেন ব্র্যাক ব্যাংকের এমডি

এবিবি’র চেয়ারম্যান হলেন ব্র্যাক ব্যাংকের এমডি
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন। সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঠিক করা হয়।

২০২২-২৩ মেয়াদে তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ।

জানা যায়, নতুন কমিটি ২০২২ ও ২৩ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

চলতি মেয়াদের শুরুতে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। তবে তিনি ব্যাংকিং পেশা থেকে ছিটকে পড়ার পর এ পদে আসেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি