রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের জরুরি কাজের জন্য মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকার আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ভূতের গলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকা। পাশাপাশি এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো