শীতে সুস্বাস্থ্যের জন্য যা করতে হবে

শীতে সুস্বাস্থ্যের জন্য যা করতে হবে
শীতের সময় সুস্বাস্থ্য গড়ে তোলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা কাজ করে। তবে শীতেই আলসেমির পরিমাণ বাড়তে শুরু করে। তাই শীতে কষ্ট হলেও কিছু অভ্যাস গড়ে নিতেই হয়। তাছাড়া শীতে অবসাদ এবং ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। কিন্তু শীতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে এই চারটি অভ্যাস গড়ে নিতে পারেন।

পরিমিত ঘুম: শীতে মানুষ হয় অতিরিক্ত ঘুমায় বা কম ঘুমায়। বিছানায় কম্বল বা লেপ চাপিয়ে বিশ্রাম নেয়া মোটেও ভালো কিছু না। তাই পরিমিত ঘুমের দিকে মনোযোগ দিন। নাহলে ওজন বাড়বে।

নিজেকে সচল রাখুন: শীত এলেই কম্বলের চেয়ে সুখকর কিছু আছে কিনা খুঁজে পাওয়া মুশকিল হয়ে ওঠে। তাই শীতে নিজেকে কর্মক্ষম রাখুন। এসময় খেলাধুলা, ব্যায়াম আর হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন। নিজেকে ব্যস্ত রাখুন।

খাদ্যতালিকায় প্রোটিন বাড়ান: শীতে শর্করার চেয়ে খাদ্যতালিকায় প্রোটিনের গুরুত্ব বেশি হওয়া উচিত। অবশ্য শীতে সুস্বাদু খাবারের অনেক নজির সামনে আসতেই পারে। কিন্তু প্রোটিন মেটাবোলিজমে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে।

স্ট্রেস কমান: স্ট্রেসের কারণে ওজন বাড়ে। শীতে স্ট্রেস হওয়াটা স্বাভাবিক। বিশেষত ঠাণ্ডায় সবকিছুই বিরক্তিকর লাগে৷ তাই নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো