জয়নাল হাজারীর মৃত্যু: পূর্বঘোষিত জনসভা স্থগিত করল বিএনপি

জয়নাল হাজারীর মৃত্যু: পূর্বঘোষিত জনসভা স্থগিত করল বিএনপি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা বিএনপির পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মঙ্গলবার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে জনসভার কথা ছিলো। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

কিন্তু বিকেল সাড়ে ৫টার দিকে ফেনীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মুত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ফেনীতে সর্বস্তরের মানুষ শোকাহত হয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনায় বিকেলে জয়নাল হাজারীর জানাজায় নেতাকর্মীদের অংশ গ্রহণের সুবিধার্থে বিএনপির জনসভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির জরুরি সভা শেষে পুনরায় জনসভার তারিখ নির্ধারণ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস