ইউনিক হোটেলের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

ইউনিক হোটেলের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শেয়ারহোল্ডারগন ২০২০-২১ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ (সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী।

সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী।

ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য ২০ তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সহ যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক জনাব এন কে এ মবিন এফসিএস, এফসিএ ও মোহাম্মদ আহসান উল্লাহ।

মনোনীত পরিচালক আরটি এন. গোলাম মোস্তফা, জনাব মোঃ সাইফুল ইসলাম, মোঃ খালেদ নূর, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, গোলাম সরোয়ার এফসিএ, এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানী সচিব মোঃ শরীফ হাসান এফসিএস।

এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ মোহাম্মদ আবু নাসের, অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের মোসাব্বিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শেয়ারহোল্ডারগনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন