Ortho Songbad আর্কাইভ

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে ৫ কোম্পানি

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে ৫ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, এসিআই, কোহিনুর কেমিক্যাল, বিডিকম অনলাইন ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। এসিআই ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস। কোহিনুর কেমিক্যাল ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস। বিডিকম অনলাইন ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

এছাড়া ডরিন পাওয়ার ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে; এর মধ্যে ১২ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার