Ortho Songbad আর্কাইভ

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬৫ টাকা ৯৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার