Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১০৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার