শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদান কর্মসূচিতে ভাটা পড়বে
এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন না জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’
রোববার (১৬ জানুয়ারি) সাভারের পোস্টাল ট্রেনিং সেন্টারে (পিটিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনো ভাবছি না। যত দূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখা হবে।’