Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে আজিজ পাইপস

আগ্রহের শীর্ষে আজিজ পাইপস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের ৯.৯৯ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৯৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.৯২ শতাংশ, ফাইন ফুডসের ৯.৮৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৬৫ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৫৬ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার