Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের কলেজের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার হারেস আলী (৯০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকলিমা আক্তার (১৯)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৫৬ জনের মধ্যে ২১ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪১৬টি নমুনা পরীক্ষা করে ১০৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার