Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিদের দেহে ভাইরাসটির উপসর্গ ছিল।

শনিবার (২২ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালে ১৪ জন নতুন ভর্তিসহ ৭৩ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন তিন জন। ১২ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার