ময়মনসিংহ মেডিকেলে করোনায় দুজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৬৮ জনের মধ্যে ৩০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন করোনা শনাক্ত হয়েছেন।