Ortho Songbad আর্কাইভ

পটুয়াখালীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
পটুয়াখালীর বাউফলে ৫৫০ জন গরীব ও শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলমের উদ্যোগে ব্যাংকের কালাইয়া শাখা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

সেখানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জাহানারা বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী ও মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখাপ্রধান আশিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

মুল সাইট থেকে

পুজিবাজার