Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে এপেক্স ফুটওয়্যার

আগ্রহ কমার শীর্ষে এপেক্স ফুটওয়্যার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস এপেক্স ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩২.৮০ টাকা বা ৮.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের ৬.৮৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪০ শতাংশ, শমরিতা হসপিটালের ৫.২৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.১৪ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৯৪ শতাংশ, প্রাণের ৪.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৬৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৪৫ শতাংশ এবং ন্যাশনাল টি’র শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার